Zen 3 লঞ্চের সময়ই AMD দাবি করেছিল Zen 3 এর অবস্থান হতে যাচ্ছে সবথেকে উপরে। Productivity তে তো বটেই,গেমিং এও ইন্টেল কে টপকে যাবে এটা ছিল তাদের বিজ্ঞাপন। তবে এবার 3rd party Reviewer দের বেঞ্চমার্ক বের হয়ে এসেছে। এবং ফলাফল প্রায় সম্পুর্ণটাই AMD এর দাবির সাথে মিলে যাচ্ছে।
Specs:
চারটি প্রসেসর লঞ্চ হয়েছে । Ryzen 5 5600x, Ryzen 7 5800x, Ryzen 9 5900x এবং Ryzen 9 5950x । এখানে কোনো Non-x মডেল এখনো পর্যন্ত আত্মপ্রকাশ করেনি। ৬ কোর ১২ থ্রেড এর 5600x সবথেকে সস্তা ভ্যারিয়েন্ট এবং এটি stock cooler সহ পাওয়া যাবে। বাকি মডেলগুলোতে থাকছে না কোনো স্টক কুলার। সর্বনিম্ন 35MB থেকে শুরু করে সর্বোচ্চ L2+3 ক্যাশ রয়েছে ৭২ মেগাবাইট পর্যন্ত। লাইনআপের সবথেকে বেশি কোর এবং থ্রেড রয়েছে Ryzen 9 5950x এ (১৬,৩২)।
দাম এর কথা বলতে গেলে, 3600x এর দামেই পাওয়া যাবে 5600x । বাকি ৩টি প্রসেসর এর দাম তাদের পুর্বসুরিদের থেকে ৫০ ডলার করে বেশি ।


إرسال تعليق