Xiaomi ব্রান্ডের স্মার্টফোন ইউজারদের অনেক বড় সমস্যা হচ্ছে Bloatware এবং বিভিন্ন ধরনের Ads ব্লোটওয়্যার একদিকে স্টোরেজ নষ্ট করে অন্যদিকে অশ্লীল ও আজেবাজে বিজ্ঞাপনের জন্য বিব্রত হতে হয় ইউজারকে প্রায়ই। আজকে আলোচনা হবে কিভাবে Xiaomi স্মার্টফোন থেকে রুট ছাড়াই সকল প্রকার Bloatware এবং বিজ্ঞাপন রিমুভ করা যায় ।
Bloatware কে সহজ ভাষায় বলা যায় ডিভাইসে আগে থেকেই সিস্টেম কতৃক বা ব্রান্ড কতৃক ইন্সটল করে দেওয়া কিছু এপ্লিকেশন।। বেশিরভাগ সময় দেখা যায় এমন কিছু এপ্লিকেশন দেওয়া থাকে যা আমাদের একেবারেই কাজে লাগে না । বরং bloatware এর কারণে আগে থেকেই আমাদের ডিভাইসের বেশ কিছু স্টোরেজ নষ্ট হয় বা ব্যবহার হয়ে থাকে । যাদের ফোনের স্টোরেজ/রম ৩২ জিবি বা ১৬ জিবি তাদের বেশ ঝামেলায় পড়তে হয়।
ব্লোটওয়্যার দেওয়া হয়ে থাকে কারণ এই সমস্ত এপ্লিকেশন এর ডেভেলপারদের থেকে ব্রান্ডগুলো টাকা পায়। তাদের এজন্য কম দামে ফোন সেল করতে সুবিধা হয়।।
bloatware মুলত দুই ধরনের হয়ে থাকে যেগুলোকে আমরা আনইন্সটল করে দিতে পারি এক ক্লিকেই। বাকিগুলো আনইন্সটল ও করা যায় না।
আজকে মুলত আলোচনা হবে ওই সমস্ত ব্লোটওয়্যারকে নিয়ে যেগুলোকে সাধারণত আনইন্সটল করা যায় না।
Post a Comment